Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:57

[1] সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো; বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

[2] তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো; তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।

[3] তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো, বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।

[4] খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো, তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,

[5] করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো, করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।

[6] যা কিছুর শ্বাস আছে তা সব সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters