Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:11

[1] সদাপ্রভু যখন জেরুশালেমের বন্দিদের ফিরিয়ে আনলেন, তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!

[2] আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল, আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল। সেই সময় জাতিগণের মাঝে লোকেরা বলেছিল, “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”

[3] যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন, এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

[4] হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো, নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।

[5] যারা চোখের জলে বীজবপন করে, তারা আনন্দের গানে শস্য কাটবে।

[6] যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায় বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়, আনন্দের গান করতে করতে ফিরে আসবে, সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।

গীত — Chapters